সাংসারিক গোলযোগের মাঝে যে কারণে দুবাই যাচ্ছেন রাজ-পরীমণি

  • আপলোড সময় : 11-07-2025 08:44:34 PM
news 1st

নানা গুঞ্জন এবং আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন রাজ-পরী জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই দম্পতির সাংসারিক টানাপোড়েন।

 

তবে এই বিষয়ের আলোচনা এখন কিছুটা স্তিমিত। নতুন খবর এসেছে, এবার একসঙ্গে দুবাই যাচ্ছেন রাজ ও পরীমণি। হঠাৎ দুবাই যাওয়ার এমন খবরে অনেকের মনেই প্রশ্ন, কেন তারা দুবাই যাচ্ছে হঠাৎ। অনেকে ভাবতে পারেন তারা দুবাই যাচ্ছেন হানিমুন করতে।

কিন্তু আসল খবর হলো, তারা হানিমুন করতে দুবাই যাচ্ছেন না। তারা যাবেন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে। আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের একটি শহরে বসতে যাচ্ছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’।

এই অনুষ্ঠানে যোগদিতে রাজ পরী ছাড়াও আরও অনেক শিল্পী যাবেন দুবাইতে। একঝাঁক তারকার মিলনমেলা ঘটতে যাচ্ছে দুবাইয়ের আজমান শহরে। অভিনয় শিল্পী ইলিয়াস কাঞ্চন, সুপারস্টার শাকিব খান, পরী মণি, শরিফুল রাজ, তমা মির্জা, রায়হান রাফীসহ আরও অনেকেই থাকবেন এই অনুষ্ঠানে।