লালমাইয়ে মৎস্য সপ্তাহ উদযাপন

  • আপলোড সময় : 18-08-2025 10:51:32 PM
লালমাইয়ে মৎস্য সপ্তাহ উদযাপন
লালমাইয়ে মৎস্য সপ্তাহ উদযাপনের র‌্যালী
news 1st

রিয়াজ মোর্শেদ মাসুদ:

কুমিল্লার লালমাই উপজেলা মিলনায়তনে উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার রফিকুল ইসলাম এর সঞ্চালনায় মৎস্য কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লা, কৃষি অফিসার লায়লা আরজুমানারা, প্রানী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ সহ উপজেলার মৎস্য খামারিগন।

এছাড়া দুপুরে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা কাছারী বাড়ি পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।