লালমাই ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্বোধন

  • আপলোড সময় : 20-09-2025 05:08:44 PM
লালমাই ডায়াবেটিক এসোসিয়েশনের উদ্বোধন
লালমাই ডায়াবেটিক এসোসিয়েশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের একাংশ
news 1st

রিয়াজ মোর্শেদ মাসুদ:

কুমিল্লার লালমাই উপজেলার প্রধান বাণিজ্যকেন্দ্র বাগমারা দক্ষিণ বাজারস্থ পল্লী বিদ্যুৎ অফিসের পশ্চিম পাশের একটি ভবনে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার নতুন ভাবে লালমাই ডায়াবেটিক এসোসিয়েশনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। 

উদ্বোধন শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সালেহ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন “ফেস দ্যা পিপলস”র প্রধান সম্পাদক সাংবাদিক সাইফুর সাগর। 

লালমাই ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসান সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউরোপিয়ান ইউনিয়নের রিজিওনাল ম্যানেজার . আশিকুর রহমান, লালমাই প্রেস ক্লাবের সভাপতি . শাহজাহান মজুমদার, উপজেলা বিএনপি নেতা রকেট মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ্ আলম, বাগমারা ক্লাবের সভাপতি ডা. কাউছার আহমেদ জুয়েল প্রমুখ। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, ব্যবসায়ী সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।