ঐশীকে নিয়ে ‘বিপিএল’ দেখতে যাচ্ছেন শুভ

  • আপলোড সময় : 11-07-2025 08:43:43 PM
news 1st

আগামী ১৩ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শুভ-ঐশী অভিনীত ‘ব্ল্যাক ওয়ার’। মূলত সিনেমাটির প্রচারের জন্যই মিরপুরের যাবেন দুজন। সিনেমার টিম সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ৬টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হবেন তারা।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের নবম এই আসরের দ্বিতীয় দিনে আজ রয়েছে দুটি খেলা। দুপুরে প্রথম খেলায় রাজধানীর ঢাকার মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। এছাড়া সন্ধ্যায় মাঠে নামবে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স ও সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। মূলত মাশরাফি-সাকিবের ম্যাচই গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন শুভ-ঐশীরা।