তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

  • আপলোড সময় : 20-09-2025 04:49:29 PM
তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ
তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণের চিত্র
news 1st

তিতুমীর কলেজ প্রতিনিধি:

সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান উল্লাহ মির্জার উদ্যোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা-সংক্রান্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায়  কলেজের সুফিয়া কামাল হল ও সিরাজ ছাত্রীনিবাস এবং শহীদ মামুন হলে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে উপহার তুলে দেওয়া হয়।

উপহার বিতরণ শেষে ছাত্রদল নেতা হাসান উল্লাহ মির্জা বলেন, “ছাত্ররা আমাদের শক্তি, দেশের ভবিষ্যৎ। পরীক্ষার সময় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি চাই তিতুমীর কলেজের প্রতিটি শিক্ষার্থী যেনো নির্ভয়ে, নিশ্চিন্তে প্রস্তুত হয়ে পরীক্ষায় অংশ নিতে পারে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।"

এসময় শিক্ষার্থীরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে পরীক্ষার প্রস্তুতিতে এটি সহায়ক হবে বলে মন্তব্য করেন।