চীনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ২২

  • আপলোড সময় : 11-07-2025 08:22:30 PM
news 1st

চীনে ভায়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংশি প্রদেশে রোববার (৮ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির বরাত দিয়ে এ তথ্য হানিয়েছে আল জাজিরা

এ ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। 

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ট্রাক শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়া মানুষদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।