লিন্ডা ইয়াকারিনোর এই সিদ্ধান্ত অনেকটা অপ্রত্যাশিতভাবে এসেছে। কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের কথার লড়াই চলছে। এছাড়া নিজের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রিও কমে যাওয়া নিয়ে যখন উদ্বেগে রয়েছেন মাস্ক, সেই সময় তার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দিলেন লিন্ডা।
তবে পদত্যাগের সুনির্দিষ্ট কোনও কারণ জানাননি ইয়াকারিনো। এই বিষয়ে ‘এক্স’ এবং ইয়াকারিনো তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্যও করেনি।
প্রসঙ্গত, ইলন মাস্ক ২০২৩ সালে ৪৪ বিলিয়ন ডলারে ‘এক্স’ কিনে নেয়ার পর প্রতিষ্ঠানটিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নেন। সেই সময় আলোচিত এই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন ইয়াকারিনো।
আরও পড়ুন : নেদারল্যান্ডসের মসজিদের ইমাম কেন গেলেন ইসরায়েলে
এক্সের প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়ার আগে কমকাস্টের এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন খাতের আধুনিকায়নের জন্য দীর্ঘদিন কাজ করেন তিনি।